
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ডে হামের প্রতিষেধক টিকা নিয়ে ৪ শিশুর মৃত্যু৷ঝাড়খণ্ডের পালামু জেলায় লোয়েঙ্গা গ্রামে হামের জন্য বাচ্চাদের জাপানি এনসেফালাইটিস টিকার ইনজেকশন দেওয়া হয়৷ এর পরেই অসুস্থ হয়ে পড়ে তারা৷ এরপরই চারজন শিশুর মৃত্যু হয়েছে। ছয় জন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন বিষয়টি অনুসন্ধান করছে৷ পুলিশ বলেছেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে পুলিশ৷ ঠিক কী কারণে শিশুদের মৃত্যু, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ কারণটি সনাক্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷ ইতিমধ্যে চারজন হাসপাতাল কর্তৃপক্ষকে গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেন টিকা নেওয়ার ছয় সাত ঘন্টা পরে হঠাৎ জ্বর, বমি, শরীর কাঁপুনি হয়, ধীরে ধীরে চোখ হলুদ হতে থাকে। এর মধ্যে দুই শিশু টিকা নেওয়ার দুই ঘন্টা পরেই মারা যায়। বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম৷ স্থানীয় হাসাপাতাল কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস নিহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন৷ এছাড়াও স্বাস্থ্যসচিবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ সরকার ও প্রশাসন মৃত শিশুদের পরিবারের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷