News71.com
 International
 10 Apr 18, 01:06 AM
 246           
 0
 10 Apr 18, 01:06 AM

বড় ধরনের পরিবর্তন আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায়।।

বড় ধরনের পরিবর্তন আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায়।।

আন্তর্জাতিক ডেস্কঃ বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কোটায়। আসন্ন অর্থ বছরে এই পরিবর্তন করা হবে বলে জানা গেছে। ইউএসসিআইএসের বরাতে এই তথ্য জানা গেছে। জানা গেছে,যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসনসেবা (ইউএসসিআইএস) ২০১৯ সালের অর্থবছরের জন্য কংগ্রেস অনুমোদিত সর্বোচ্চ ৬৫ হাজার এইচ-১বি ভিসার জন্য অসংখ্য আবেদন পেয়েছে। এ জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে কাজ শুরু হবে। ইউএসসিআইএস-এর ঘোষণা,এইচ-১বি ভিসার জন্য একাধিক আবেদন করা হয়েছে এমন সব দরখাস্ত বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এক নতুন নীতি স্মারকে জানায়,কোনো ব্যক্তির পক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করা একাধিক আবেদন বা অনুমোদিত ভিসা বাতিল বা আবেদন প্রত্যাখ্যান করা হবে। বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে সব ভিসা আবেদনকারীকে তাদের পুরনো ফোন নম্বর,ই মেইল নম্বর এবং সোশ্যাল মিডিয়ার ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। সব আবেদনকারীকে আগের পাঁচ বছরে তাদের ব্যবহার করা ফোন ও মোবাইল নম্বর জানাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন