News71.com
 International
 10 Apr 18, 11:40 AM
 180           
 0
 10 Apr 18, 11:40 AM

ভারতের মহারাষ্ট্রে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

ভারতের মহারাষ্ট্রে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্রের পুনে-সাতার মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ব্যারিকেডে ধাক্কা দিলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৪ জন। আজ মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় হতাহতরা অধিকাংশই নির্মাণ শ্রমিক। ছোট ট্রাকটিতে করে তারা সাতারা থেকে পুনের দিকে যাচ্ছিলেন। প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, নিহতরা কর্ণাটকের বাসিন্দা। আহতদের খান্দাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।মহারাষ্ট্রের পুলিশ ইন্সপেক্টর রানদিভ জানান, দুর্ঘটনাস্থলে একটি ঢাল রয়েছে। বাঁক নিতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন। এতে ট্রাকটি মূল সড়ক থেকে ৮-১০ ফুট নিচে পড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন