News71.com
 International
 09 Apr 18, 09:13 AM
 163           
 0
 09 Apr 18, 09:13 AM

ভারতীয় অভিনেতা রজনীকান্তের ডাকে জোরালো হয়েছে চেন্নাইয়ে আইপিএল বন্ধের আন্দোলন।  

ভারতীয় অভিনেতা রজনীকান্তের ডাকে জোরালো হয়েছে চেন্নাইয়ে আইপিএল বন্ধের আন্দোলন।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিখ্যাত ভারতীয় অভিনেতা রজনীকান্তের ডাকে জোরালো হয়েছে চেন্নাইয়ে আইপিএল বন্ধের আন্দোলন। কাবেরি নদীর পানি বন্টন বিষয়ে চলমান অবরোধে রজনীকান্তের সাথে স্মারকলিপিতে সাক্ষর করেছেন তামিল-নাড়ুর আরও ৬০ জন অভিনেতা-অভিনেত্রী। গত শনিবার আইপিএলের একাদশতম আসরের পর্দা উঠলেও, চেন্নাইয়ের মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মঙ্গলবার। এই ম্যাচকে ঘিরেই যত আপত্তি রজনীকান্তসহ তামিল-নাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের। তাদের মতে, কাবেরি নদীর পানি বন্টন ইস্যুতে চলমান অস্থিরতার মাঝে আইপিএলের উন্মাদনা চরম বিব্রতকর হবে তামিলনাড়ু প্রদেশের জন্য। তামিল-নাড়ু প্রদেশে দীর্ঘদিন ধরেই চলছে কাবেরি নদীর পানি বন্টন বিষয়ক জটিলতা। যার ফলে তামিল-নাড়ু অঞ্চলের কৃষকদের পড়তে হচ্ছে পানি সংকটে। আটকে যাচ্ছে তাদের কৃষি কাজ। তাই কৃষকদের সমস্যা দূরীকরণসহ কাবেরী নদী বিষয়ক সকল জটিলতা দূরীকরণে বিক্ষোভের ডাক দেয় তামিল-নাড়ুর ফিল্ম ইন্ডাস্ট্রি।

সেই বিক্ষোভ চলাকালীন স্থানীয় সংবাদ মাধ্যমে রজনীকান্ত বলেন, এই প্রদেশের চলমান পরিস্থিতিতে আইপিএল না হলেই ভালো হবে। কৃষকদের দুঃখ-দুর্দশার মাঝে আইপিএল নিয়ে মাতামাতি মোটেও সমীচীন হবে না। চেন্নাই কর্তৃপক্ষের এটা নিয়ে ভাবা উচিত। তামিল-নাড়ুর বর্তমান অবস্থা মোটেও আইপিএল নিয়ে মাতামাতির জন্য উপযুক্ত নয়। কাবেরি নদীর পানি বন্টনের ইস্যুতে চলমান এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন রজনীকান্ত এবং কামাল হোসেন। তাদের পাশে রয়েছেন তামিল-নাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রির আরও ৬০ জন শিল্পী। যারা প্রত্যেকে সাক্ষর করেছেন স্মারকলিপিতে। শীঘ্রই এই স্মারকলিপি পাঠানো হবে চেন্নাই রাজ্য সরকারের কাছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন