News71.com
 International
 09 Apr 18, 09:06 AM
 136           
 0
 09 Apr 18, 09:06 AM

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে উত্তর কোরিয়া প্রস্তুত বলে ওয়াশিংটনকে জানিয়েছে পিইয়ংইয়ং। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার বিষয়ে প্রথমবারের মতো সম্মতি জানিয়েছে পিইয়ংইয়ং। ট্রাম্প-কিম জং উন বৈঠকের প্রস্তুতি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে গোপন আলোচনা এবং দরকষাকষির খবর প্রকাশিত হয়েছে তাতে আলোচনায় অংশ নেয়ার বিষয়ে উত্তর কোরিয়া ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়। যদিও, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মার্কিন পররাষ্ট্র দফতর জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় প্রতিনিধির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানায় মার্কিন কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন