News71.com
 International
 09 Apr 18, 02:24 AM
 198           
 0
 09 Apr 18, 02:24 AM

জাপানের পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

জাপানের পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানে আজ সোমবার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চার জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.১। জাপানের আবহাওয়া সংস্থা( জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ৩৫.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৩২.৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে।

জাপানের পশ্চিমাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগটির কারণে নগরীর কয়েকটি অংশে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শক্তিশালী ভূমিকম্পের কারণে বিভিন্ন ভবন ও রাস্তায় ফাঁটল ধরেছে। তবে ওই অঞ্চলের সবগুলো পরমাণু বিদ্যুত কেন্দ্র স্বাভাবিকভাবেই কাজ করছে। কোন ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন