
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হীরে ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত৷ গতকাল রবিবার সিবিআইয়ের বিশেষ আদালত এই দুজনের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়েছে৷ মেহুল চোকসি ও নীরব মোদী, দুজনেই ভুয়ো চিঠির সাহায্যে ১৩ কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ৷ আগে গত ৫ এপ্রিল ভারত ভারত নীরব মোদীর গ্রেফতারি চেয়ে হংকং সরকারকে অনুরোধ পাঠিয়েছিল৷ খবর, হংকংয়েই নাকি লুকিয়ে রয়েছে নীরব মোদী৷
কিছুদিন আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের টাকা ব্যাংকে সুরক্ষিতই রয়েছে৷ FAQ ডকুমেন্ট সহ এই তথ্য গ্রাহকদের জানিয়েছে পিএনবি৷ বলেছে, এত ঘটনার পরও ব্যাংকের ব্যালেন্স শিট বেশ মজবুতই রয়েছে৷ ব্যাংকের কাছে এই মুহূর্তে ১১ লাখ কোটি টাকা রয়েছে৷ সেই সঙ্গে রয়েছে যথেষ্ট পরিমাণে নন-ক্রোর অ্যাসেট৷ যে কোনও আকস্মিক দায়ভার নিতে ব্যাংক তৈরি৷ পিএনবি সবসময় তার গ্রাহকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ৷