News71.com
 International
 09 Apr 18, 11:48 AM
 220           
 0
 09 Apr 18, 11:48 AM

নাসার সুর্য অভিযানের শেষ মুহুর্তের প্রস্তুতি ।।

নাসার সুর্য অভিযানের শেষ মুহুর্তের প্রস্তুতি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সূর্যে পাড়ি দিতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সেই অভিযানেরই শেষ প্রস্তুতি শুরু করল নাসা। এটাই হবে বিশ্বের প্রথম সূর্যে অভিযান। আগামী ৩১ জুলাই পাড়ি দেবে সেই মহাকাশযান। আপাতত ইউএস এয়ারফোর্স সেই স্পেসক্রাফটটিকে উড়িয়ে নিয়ে গিয়ে রেখেছে ফ্লোরিডায়। ফ্লোরিডাতেই শেষ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চলছে Parker Solar Probe নামে ওই মহাকাশযানেী। সূর্যের কাছেই করোনা অঞ্চলে পাড়ি দেবে এটি। প্রচণ্ড পরিমাণ উত্তাপ ও রেডিয়েশনের মধ্যেও সোলার উইন্ড, সূর্য থেকে বিচ্ছুরিত হওয়া কণা ও সূর্যের আশেপাশের আবহাওয়া পর্যবেক্ষণ করবে এই স্পেসক্রাফট।

আগামী কয়েক মাস ধরে চলবে সেই পরীক্ষা। এতে এমন এক প্রযুক্তি রয়েছে যাতে সূর্যের প্রবল তাপ থেকে রক্ষা পাওয়া যাবে সহজেই। সূর্যের পৃষ্ঠ থেকে ৯.৮ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে সহজেই ঘুরতে পারবে Parker Solar Probe. এই মহাকাশযানের মাধ্যমে নিজের নামও পাঠাতে পারবেন সূর্যে। ট্যুইট করে একথা জানিয়েছে নাসা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন