News71.com
 International
 09 Apr 18, 11:47 AM
 221           
 0
 09 Apr 18, 11:47 AM

ভারতের ঘরে থাকা অস্ত্র কিনতে রাশিয়ার দ্বারস্থ পাকিস্তান।  

ভারতের ঘরে থাকা অস্ত্র কিনতে রাশিয়ার দ্বারস্থ পাকিস্তান।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতকে টেক্কা দিতে হবে। তাই, ভারতের ঘরে যেসব অস্ত্র আছে সেগুলো কিনতে এবার রাশিয়ার দ্বারস্থ হল পাকিস্তান। যুদ্ধবিমান, ব্যাটল ট্যাংক সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনতে এবার রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করছে পাকিস্তান। মস্কোর কাছ থেকে অস্ত্র কিনতে যে আগ্রহী পাকিস্তান, তেমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান। এক সাক্ষাৎকারে বলেছেন তিনি, আমাদের আগ্রহ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। আমরা বিভিন্ন ধরনের রুশ অস্ত্র প্রযুক্তির ব্যাপারে আগ্রহী। আমরা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথা বলছি। আলোচনা শেষ হলে এ ব্যাপারে ঘোষণা করা হবে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, দীর্ঘ মেয়াদি চুক্তিতে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে টি-২০ ট্যাংক কিনতেও আগ্রহী। এককালীন চুক্তিতে নয়, বরং দীর্ঘমেয়াদি চুক্তিতে এই ট্যাংক কিনতে চায় পাকিস্তান। রাশিয়ার Su-35 যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কয়েক বছরের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন