
আন্তর্জাতিক ডেস্কঃডোকলামের পরে ভারত আর চীনের মধ্যে এবার অরুণাচল প্রদেশ নিয়ে সমস্যা তৈরি হল৷ অরুণাচল প্রদেশের অফসিলা অঞ্চলে তৈরি হয়েছে সমস্যা৷ ওই অঞ্চলে ভারতীয় সেনার পেট্রলিংকে নিয়ে মন্তব্য করেছে চীন৷ তারা বলেছে ভারতের জওয়ানরা নাকি সীমারেখা অতিক্রম করেছে৷ চীন দাবি করেছে অফসিলা অঞ্চল নাকি তাদের সীমারেখার অন্তর্গত৷ যদিও চীনের এই দাবি ভারতীয় সেনা পুরোপুরি খারিজ করে দিয়েছে৷ এই বিষয়টি ওঠে গত ১৫ই মার্চ বর্ডার পার্সোনেল মিটিং হয়৷ তখনই ভারতীয় সেনা সেই অভিযোগ বাতিল করে দেয়৷ এই বৈঠকটি হয় চীনের দিকে কিবিথু এলাকার দইমাই পোস্টে৷ ভারতীয় সেনা সেদিনই চিনের এই দাবিকে খারিজ করে দেয়৷ ভরতের তরফে বলা হয় অফসিলা অঞ্চল অরুণাচল প্রদেশের সুবনসিরী অঞ্চলের একটি অঙ্গ৷ ভারতীয় সেনা এই অঞ্চলে এই প্রথম নয় আগে থেকেই টহল দিয়ে আসছে৷ চীন অফসিলা এলাকায় ভারতের পেট্রলিংকে অনুপ্রবেশ আখ্যা দিয়েছে৷ এরপরই ভারত তার কড়া ভাষায় আপত্তি করা হয়েছে৷
অফসিলা অঞ্চলে ভারতীয় সেনার টহলকে নিয়ে চীনের হঠাৎ এই বিরোধিতা একেবারেই আশ্চর্যের বিষয়৷ ওই অঞ্চলে চীনা সেনারা মাঝেমধ্যেই প্রবেশ করে৷ এই বিষয়টি ভারতীয় সেনা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে৷ এর আগেও চিন এই অঞ্চলে বেআইনি নির্মাণ কাজ চালানোর চেষ্টা করেছিল৷ ভারতীয় সেনা এই ঘটনার কড়া বিরোধিতা করে৷ এরপর চীন সেই বেআইনি নির্মাণকার্য বন্ধ করতে বাধ্য হয়৷ বর্ডার পার্সোনেল মিটিংয়ে দুই দেশের সীমান্ত পার করে একে অপরের সীমানায় প্রবেশ করার ঘটনাগুলির বিষয়ে আলোচনা করা হয়৷ সীমান্তে এই বেআইনি অনুপ্রবেশের কারণে যাতে সীমারেখায় কোনও সমস্যা তৈরি না হয় তা দেখা হয়৷ চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) প্রতিনিধিরা জানিয়েছে ভারতীয় সেনার এই অফসিলা জেলায় অনুপ্রবেশের কারণে দুই দেশের মধ্যে সমস্যা বাড়তে পারে৷ তবে চীনের এই দাবির পরেই তা খারিজ করে দিয়ে ভারত সাফ জানায় ভারত তার সীমারেখা সম্পর্কে খুব ভাল ভাবে অবগত এবং এলএসি পর্যন্ত সেনা তার পেট্রলিং করবে৷