News71.com
 International
 08 Apr 18, 09:03 AM
 208           
 0
 08 Apr 18, 09:03 AM

এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত নয় মিয়ানমার।।জাতিসংঘ

এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত নয় মিয়ানমার।।জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে বহুল প্রতীক্ষিত ও বিরল সফর শেষে জাতিসংঘের প্রতিনিধি দল জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখনও তৈরি নয় রাখাইন। সরেজমিন বিভিন্ন স্থান ঘুরে দেখে, এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল উরসুলা মুয়েলার এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। ৬ দিনের সফর শেষে উরসুলা মুয়েলার সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যসেবার অপ্রতূলতা, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা আর অব্যাহত স্থানচুত্যির ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে। এই পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য সহায়ক নয় বলে মত দিয়েছেন তিনি। ভবিষ্যতেও প্রত্যাবাসন আদতে সম্ভব কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পালিয়ে আসা বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হলেও তা কার্যকরের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। কেবল গত বছর আগস্ট থেকে এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে এলেও এখন পর্যন্ত কেবল ৩৮৮ জনকে ফেরত নেওয়ার প্রক্রিয়া চালু রাখার কথা জানিয়েছে মিয়ানমার। এই অবস্থাতেই গ্রামগুলোতে বুলডোজার চালিয়ে আলামত নষ্ট, বিপুল সামরিকায়ন, উন্নয়ন প্রকল্প চলমান থাকা, প্রত্যাবাসন নিয়ে বৌদ্ধ জনগোষ্ঠীর হুমকির ধারাবাহিকতায় রাখাইনে বৌদ্ধদের মডেল গ্রাম গড়ে উঠছে বলে খবর পাওয়া যায়।


গত নভেম্বরে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির অনুসারে রোহিঙ্গাদের ন্যায্য, মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার তার সর্বোচ্চ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে দেশটি সম্ভাব্য প্রত্যাবাসনের জন্য কয়েকশ রোহিঙ্গার পরিচয় যাচাই করেছে। মিয়ানমারের এক কর্মকর্তা গত মাসে বলেছিলেন, এই দলটি মিয়ানমারে ফিরে আসা শরণার্থীদের প্রথম দল হবে। তারা নিজেদের সুবিধাজনক সময়ে ফিরে আসবে। মিয়ানমারে ঢোকার বিরল অনুমতি পেয়ে মুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্য পরিদর্শন করেন। সেখানে তিনি দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চি’র সঙ্গে দেখা করেন। এছাড়া সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয় ও অন্যান্য বেসামরিক নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেন। মুয়েলার বলেন, আমি (মিয়ানমার কর্মকর্তাদেরকে) এই সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছি ও টেকসই সমাধানের মাধ্যমে কক্সবাজার থেকে শরণার্থীদের স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ উপায়ে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন