
আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য নিজেদের ঘোষিত ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে (কৌশল) বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। গত মাসে বিষয়টি নিয়ে হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা লিজা কার্টিস আলোচনা করে গেছেন বাংলাদেশের নীতি-নির্ধারণী পর্যায়ে। কিন্তু এ বিষয়ে কোনও কোনও মন্তব্য না করে বিস্তারিত জানতে চেয়েছে সরকার।এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, লিজা কার্টিস ঢাকায় মূল বৈঠক করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দীকির সঙ্গেও বৈঠক করেছেন। তার প্রায় প্রতিটি বৈঠকে ইন্দো-প্যাসিফিক বিষয়টি নিয়ে আলোচনা করেছেন লিজা কার্টিস।
উল্লেখ্য, এর প্রতিটি বিষয় কোনও না কোনোভাবে চীনের সঙ্গে সম্পৃক্ত। সাউথ চায়না সি নিয়ে চীন ও এর সঙ্গে লাগোয়া দেশগুলো বিবাদ আছে। চীন এই অঞ্চলে অনেক বৃহৎ প্রকল্প করছে এবং অভিযোগ আছে, এইসব প্রকল্প কাজ পাওয়ার জন্য অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে এবং চীনে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে মিল নেই পশ্চিমা গণতন্ত্রের।