
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির পশ্চিমে মুয়েনস্টার শহরে লোকজনের চলমান ভিড়ে একটি মাইক্রোবাস উঠে চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।আজ শনিবার এ ঘটনা ঘটেছে জার্মানির পশ্চিমে মুয়েনস্টার শহরে।এ ঘটনায় চালকসহ ৫ জন মারা গেছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।এদিকে, পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত বলেছে, জনতার ভিড়ে মাইক্রোবাস উঠে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।