News71.com
 International
 08 Apr 18, 12:15 PM
 213           
 0
 08 Apr 18, 12:15 PM

দুইটি সম্পূর্ণ নতুন ভাষা আবিষ্কার হয়েছে ভারতে।  

দুইটি সম্পূর্ণ নতুন ভাষা আবিষ্কার হয়েছে ভারতে।   

আন্তর্জাতিক ডেস্কঃ দুইটি সম্পূর্ণ নতুন ভাষা আবিষ্কার হয়েছে ভারতে৷ আবিষ্কার করলেন হায়দরাবাদের এক প্রফেসর৷ নাম পঞ্চানন মোহান্তে৷ স্কুল অফ হিউম্যানিটিসের প্রাক্তন ডিন পঞ্চানন মোহান্ত৷বর্তমানে তিনি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত৷ তিনি যে দুটি নতুন ভাষা আবিষ্কার করেছেন, সেগুলি হল ওয়ালমিকি ও মালহার৷ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় এই ভাষায় কথা বলা হয়৷বিশ্ববিদ্যালয়ের তরফে এনিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে৷তাতে বলা হয়েছে, প্রফেসর মোহান্তে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন৷ সেগুলোর উপর ভিত্তি করে ও তার প্রাথমিক বিশ্লেষণ করে তিনি এই ভাষা দুটি আবিষ্কার করেন৷ ব্রিটেনের ফাউন্ডেশন ফর এনডেনগ্রেড ল্যাঙ্গুয়েজের বিশতম অ্যানুয়্যাল কনফারেন্সে তিনি তার পেপার সাবমিট করেন৷

মহাকবি বাল্মীকির নামে একটি ভাষার নাম রাখা হয়েছে ওয়াল্মিকি৷এটি বেশ আকর্ষণীয় ও ইঙ্গিতবাহী৷ কারণ এই ভাষায় যারা কথা বলে তারা মহাকবি বাল্মীকির বংশোধর বলে নিজেদের দাবি করে৷ ওড়িশার কোরাপুটে এই ভাষায় মানুষ কথা বলে৷ এছাড়া অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তবর্তী এলাকাতেও এই ভাষায় কথা বলার চল রয়েছে৷ অন্য ভাষাটির নাম মালহার৷ ভূবনেশ্বর থেকে ১৬৫ কিলোমিটার দূরের একটি গ্রামে এই ভাষায় কথোপকথন চালানো হয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন