
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বিপুল পরিমাণ মাকদসহ আটজনকে আটক করেছে দেশটির শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক ৮ জনের মধ্যে সাতজনই বাংলাদেশি। অপরজন স্থানীয় নাগরিক।স্থানীয় সময় গতকাল শনিবার শুল্ক বিভাগের সহকারি পরিচালক দাতুক জুলবিফুল ইয়াহিয়া জানান, মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে চারশ বস্তা মাদকসহ তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে মাদকগুলো ভারতের চেন্নাই হয়ে মালয়েশিয়ার ক্লাংয়ের বন্দর দিয়ে সেখানে পৌঁছেছে। দেশটির মাদক প্রতিরোধ আইন অনুযায়ী আটকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া, অভিবাসন আইন ভঙ্গের কারণে সাত বাংলাদেশিকে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শুল্ক বিভাগের সহকারী পরিচালক।