
আন্তর্জাতিক ডেস্কঃ নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। ওই ব্যক্তি ট্রাম্প টাওয়ারেই থাকতেন। আগুনে চার দমকল কর্মী আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি ও অফিস এ ভবনেই। তবে তিনি এখন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ প্রশাসনিক ভবন হোয়াইট হাউজে অবস্থান করছেন। টাম্প টাওয়ারের ৫০ তলায় আগুনের সূত্রপাত। এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।