News71.com
 International
 07 Apr 18, 10:22 AM
 218           
 0
 07 Apr 18, 10:22 AM

আবারও পাপুয়া নিউগিনিতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন।

আবারও পাপুয়া নিউগিনিতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন।


আন্তর্জাতিক ডেস্কঃ আজ শনিবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে আবারও একটি শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।ইউএসজিএস বলেছে, দেশটির এনগা প্রদেশের পোরজিয়া শহর থেকে ৮২ কিলোমিটান দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের ৪৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন