News71.com
 International
 07 Apr 18, 06:17 AM
 171           
 0
 07 Apr 18, 06:17 AM

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু।।

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইয়াসির মুরতাজা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গতকাল শুক্রবার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলাকালে সাংবাদিক ইয়াসির গুলিবিদ্ধ হন। তিনি গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সির ফটোগ্রাফার। ঘটনার পর ইয়াসিরের রক্তাক্ত দেহের একটি ছবি ধারণ করেন একজন সাংবাদিক। এ সময় তার বুকে প্রেস লেখা বিশেষ পোশাক পরা দেখা যায়। তখনও তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর পর আজ শনিবার জানানো হয় তিনি মারা গেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে। বলা হয়েছে,নিহত এই ব্যক্তি ২০ বছর বয়সী হামজা আবদেল আল। তাকে মধ্য গাজার আল বুরেজিতে গুলি করা হয়েছিল। গতকাল শুক্রবার থেকে এ নিয়ে গাজায় ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ৯।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন