
আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় সপ্তাহব্যাপী বিক্ষোভের দ্বিতীয় পর্বে গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।গতকাল শুক্রবার গাজা সীমান্তে আন্দোলনে নামে হাজার হাজার ফিলিস্তিনি।এসময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী।দ্বিতীয় পর্বের বিক্ষোভের সময় গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলিতে আট ফিলিস্তিনি নিহত হয়েছে। সাত নারী ও শিশুসহ আহত হয়েছেন ১৩ ফিলিস্তিনি।ইসরায়েলি বাহিনীর তরফ থেকে দাবি করা হচ্ছে, আধিপত্য বিস্তার করতেই হামাস জঙ্গি গোষ্ঠী গাজা সীমান্তে বিক্ষোভ করছে। তা প্রতিহত করতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।