News71.com
 International
 07 Apr 18, 10:12 AM
 207           
 0
 07 Apr 18, 10:12 AM

রুশ প্রভাবশালী ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

রুশ প্রভাবশালী ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রভাবশালী ব্যবসায়ী, কোম্পানি ও সিনিয়র সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। যুক্তরাষ্ট্র এসব প্রভাবশালী রুশ ব্যবসায়ীদের সম্পদ জব্দ করতে পারবে।২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগসহ বিভিন্ন অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হলো।গতকাল মার্কিন ট্রেজারি বিভাগ সাত প্রভাবশালী ব্যবসায়ী এবং তাদের নিয়ন্ত্রণে থাকা ১২টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া রুশ সরকারের ১৭ জন সিনিয়র ও প্রভাবশালী কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন কংগ্রেস।ব্যবসায়ী এবং সিনিয়র কর্মকর্তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত।রাশিয়ার অ্যালুমিনিয়াম টাইকুন হিসেবে পরিচিত অলিগ ডেরিপাস্কা এবং আইনজীবী সুলেইমান কেরিমভও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। সুলেইমান কেরিমভ এবং তার পরিবারের সদস্যরা রাশিয়ার স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করেন।

 

রুশ বাণিজ্য মন্ত্রী স্টিভ মুনুচিন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া বিশ্বজুড়ে অন্যায় কার্যক্রম চালাচ্ছে।দেশটি ক্রিমিয়া দখল করেছে, পূর্ব ইউক্রেনকে অস্থিতিশীল করছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সামরিক অস্ত্র সরবরাহ করছে যা দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চলছে।এছাড়া পশ্চিমা দেশের গণতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করছে রাশিয়া।এসব কারণেই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছেন তখনই এই সিদ্ধান্ত নিল মার্কিন কংগ্রেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন