News71.com
 International
 07 Apr 18, 12:28 PM
 182           
 0
 07 Apr 18, 12:28 PM

বিরোধী দলনেতাদের অশালীন ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিরোধী দলনেতাদের অশালীন ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিষ্ঠা দিবস থেকে বিরোধীদের অশালীন ভাষায় কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । তিনি বলেন, বন্যায় যেমন প্রবল জলস্রোত বয়, তেমনই বিভিন্ন জীবজন্তু ও কীটপতঙ্গ ভেসে আসে৷ দেশে মোদীর বন্যা এসেছে৷ সেই বন্যার সঙ্গে ভেসে এসেছে সাপ, কুকুর ও বিড়ালের মতো বিরোধীরা৷ এরা খড়কুটোর মতো ভেসে যাওয়ার আগে একজোট হয়ে বড় গাছে উঠতে চাইছে৷ সম্প্রতি দেশে অবিজেপি জোট নিয়ে বিরোধীদের সংঘবদ্ধ হওয়ায় চিন্তিত বিজেপি৷সেই রেশ ধরা পড়ল অমিত শাহ’র গলায়৷বিজেপিকে রুখতে হাত মেলাচ্ছেন বিরোধীরা৷শুরু হয়েছে তৃতীয় ফ্রন্ট তৈরির কথাবার্তা৷মুখে স্বীকার করতে না চাইলে অবিজেপি জোট চাপে রেখেছে বিজেপিকে৷তাই সুযোগ পেয়ে অবিজেপি জোট নিয়ে মন্তব্য করতে ছাড়েননি তিনি৷তবে সেটা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেন৷ বিরোধীদের কুকুর, বিড়ালের সঙ্গে তুলনা করে বসেন৷


সেই সঙ্গে সংসদ অচল করে দেওয়ার জন্য বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন৷মুম্বইয়ে একটি জনসভা থেকে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী সংসদের কাজকর্ম স্বাভাবিক রাখতে চান৷কিন্তু বিরোধীরা তাতে বাধা দিচ্ছে৷এরপরেই আক্রমণের গতিমুখ সরিয়ে নেন কংগ্রেসের দিকে৷বলেন, ৪০ বছর ক্ষমতায় ছিল কংগ্রেস৷এই চার দশকে কী করেছে তারা? আর রাহুল গান্ধী সরকারের চার বছরের কাজের খতিয়ান চাইছে৷আগে কংগ্রেস তাদের ৪০ বছরের কাজের খতিয়ান দিক৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন