News71.com
 International
 06 Apr 18, 08:44 AM
 183           
 0
 06 Apr 18, 08:44 AM

চীনের বিরুদ্ধে আরও ১০০০০ কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ।

চীনের বিরুদ্ধে আরও ১০০০০ কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাণিজ্য নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই চীনের বিরুদ্ধে নতুন করে ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ ব্যাপারে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। শত শত চীনা পণ্যের ওপর ৫০০০ কোটি ডলার শুল্ক আরোপের বিদ্যমান প্রস্তাবের সঙ্গে নতুন করে নির্দেশিত শুল্ক যুক্ত হবে।সম্প্রতি এক ওই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান।শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি।আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরির পর এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়।এর মধ্যেই ২২ মার্চ ৫০০০ কোটি ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন।

 

দুই দেশের পাল্টাপাল্টি এ পদক্ষেপ ঘোষণার মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতি দেন ট্রাম্প। বেইজিং এর প্রতিশোধমূলক পদক্ষেপকে অন্যায় বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন,নিজেদের অসদাচরণ শুধরানোর বদলে চীন আমাদের কৃষক ও উৎপাদনকারীদের ক্ষতি করতে চাইছে।চীনের এ ধরনের অন্যায্য প্রতিশোধমূলক ব্যবস্থার জবাবে আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের নির্দেশ দিয়েছি, তারা শুল্ক আরোপের ব্যাপারে বিবেচনা করে।৩০১ ধারার আওতায় ১০ হাজার কোটি ডলার শুল্ক আরোপ যথার্থ হবে কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করে। যদি তা যথার্থ হয় তবে কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করতে হবে তাও নির্ধারণ করতে বলেছি।যুক্তরাষ্ট্রের কৃষক ও কৃষিসংশ্লিষ্ট স্বার্থের সুরক্ষায় একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন