
নিউজ ডেস্ক: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাজাহান কামাল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নেপালে সম্প্রতিকালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে দেখতে যান।খবরে বলা হয়, গতকাল রাতে মন্ত্রী হাসপাতালে আহতদের পাশে কিছু সময় অতিবাহিত করেন ও তাদের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন।চিকিৎসাধীন তিন যাত্রী হলেন- ডা. রেজাউল হক শাওন, ইমরানা কবীর হাসি ও কবীর হোসেন।মন্ত্রী চিকিৎসকদের ও আহতদের স্বজনদের কাছে চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন।আহত তিন যাত্রীর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসা করানোর দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী ইউএস-বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।গত ১২ মার্চ নেপালের কাঠমুন্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় বিমানের ৭১ জন যাত্রীর মধ্যে ৫০ জন নিহত হয়। তাদের মধ্যে ২২ জন নেপালী ও একজন চীনা নাগরিক। বাকিরা ২৭ জনের সবাই বাংলাদেশী