News71.com
 International
 06 Apr 18, 03:13 AM
 154           
 0
 06 Apr 18, 03:13 AM

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম।।

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম।।


আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল গত সোমবার।তবে অবস্থার পরিবর্তন হয়েছে গতকাল বৃহস্পতিবার।যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে।গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে এদিন দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৯ ডলার ৬০ সেন্টে।আগের দিন ১ শতাংশ বেশি দামে বিক্রি হয়েছিল স্বর্ণ।ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটি হাতবদল হয় আউন্সপ্রতি ১ হাজার ৩৪৩ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন