
আন্তর্জাতিক ডেস্কঃ পর্যাপ্ত কাগজপত্র না থাকার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মাদের গঠিত নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছে মালয়েশিয়া।তবে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে দলটি। দেশটির সংবিধান অনুযায়ী এ বছরের ২৪ আগস্টের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক বিরোধীজোটের নেতৃত্ব দিচ্ছেন ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা ৯২ বছর বয়সী মাহাথির।
মালয়েশিয়ার রাজনৈতিক দলগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন রেজিস্ট্রার অব সোসাইটিজের দফতর থেকে নিবন্ধন নিতে হয়।মাহাথিরের নবগঠিত রাজনৈতিক দল প্রিভুমি বারসেতু মালয়েশিয়া ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জাম দিতে ব্যর্থ হয়েছে।সেকারণে সাময়িকভাবে রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল করা হলো।আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে দলটি। তবে তা করতে ব্যর্থ হলে এই আদেশ স্থায়ী হবে।
১৯৯৮১ সাল থেকে ২০০৩ পর্যন্ত টানা ২২ বছর ধরে মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মাদ।দেশটির অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকাকে গুরুত্বসহকারে দেখা হয়ে থাকে। ২০১৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে সরকারি তহবিল তছরুপের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন মাহাথির। তার দল ইউনাইটেড মালায়াস ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) রাজাককে সমর্থন দিলে দল থেকে সরে আসার ঘোষণা দেন তিনি। পরে নাজিব বিরোধীদের নিয়ে নতুন জোট গড়ে তোলার ঘোষণা দেন। তার জোটে রয়েছেন কারাবন্দি বিরোধী নেতা আনোয়ার ইবরাহিম।