News71.com
 International
 06 Apr 18, 03:07 AM
 147           
 0
 06 Apr 18, 03:07 AM

কলম্বিয়া সীমান্তে বোমা বিস্ফোরণ, ইকুয়েডরের এক সৈন্য নিহত।।

কলম্বিয়া সীমান্তে বোমা বিস্ফোরণ, ইকুয়েডরের এক সৈন্য নিহত।।


আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়া সীমান্তে দুই সপ্তাহ আগে এক বোম বিস্ফোরণের ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া ইকুয়েডরের এক সৈন্য গতকাল বৃহস্পতিবার মারা গেছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরিনো এ বোমা বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন,বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ায় একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মোরিনো এ সৈন্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কলম্বিয়া সীমান্তবর্তী মতাজি শহরে ২০ মার্চের এ বোমা বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে চার সৈন্যের মৃত্যু হলো। ওই বিস্ফোরণে আরো ১২ জন আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন