
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক দেশটির নির্বাচনের জন্য পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় একটি টেলিভিশনে তিনি এ ঘোষণা দেন। নাজিব বলেন,আমি দেশবাসীকে অবহিত করছি যে আগামী ৭ এপ্রিল শনিবার পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার জন্য আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করে তার অনুমতি চেয়েছি। দেশে ব্যাপক আর্থিক কেলেংকারি ও তার এক সময়ের পরামর্শ দাতা এবং সাবেক নেতা মাহাথির মোহাম্মাদের চ্যালেঞ্জের কারণে এই নির্বাচন হবে তার ক্ষমতাসিন জোটের জন্য কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছে।