
আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু নিরস্ত্রীকরণে ছয় জাতির আলোচনায় রাজি হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।গত সপ্তাহে চীনে এক গোপন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কিম জং উন তার সম্মতির কথা জানান।পরে গোপন সফরের খবর ফাঁস হয়ে যায় এবং দুই দেশই বিষয়টি স্বীকার করে।এদিকে রাশিয়া কোরীয় উপদ্বীপে এখনই সামরিক কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে।
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কিম পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেছেন।শি জিনপিংকে কিম জানিয়েছেন যে তিনি ছয় জাতির আলোচনায় অংশ নিতে রাজি আছেন।২০০৯ সালে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান এবং চীন আলোচনায় বসেছিল।কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনে উত্তর কোরিয়া তখন সেই আলোচনা থেকে সরে আসে।কিম আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও বৈঠক করতে পারেন।তবে সেটা নিশ্চিত নয়।চীন এ বিষয়ে তাত্ক্ষনিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।