News71.com
 International
 06 Apr 18, 09:24 AM
 145           
 0
 06 Apr 18, 09:24 AM

একধাক্কায় আর্থিক বৃদ্ধির দৌড়ে চীনকে পিছনে ফেলল ভারত৷

একধাক্কায় আর্থিক বৃদ্ধির দৌড়ে চীনকে পিছনে ফেলল ভারত৷

 

আন্তর্জাতিক ডেস্কঃ কিছুটা স্বস্তি দিল আর্থিক বিকাশের হার৷কারণ আর্থিক বৃদ্ধির দৌড়ে চীনকে পিছনে ফেলল ভারত৷যদিও সরকারি হিসাব পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশের৷জানুয়ারি থেকে মার্চে এই সময়ের সরকারি পরিসংখ্যান প্রকাশ হয়েছে।জানা গিয়েছে, অর্থ বছরের শেষ তিন মাসে আর্থিক বৃদ্ধির হার হয়েছে ৭.৫ শতাংশ যা এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি চীনের চেয়ে বেশি৷কারণ চীনের ওই সময় বৃদ্ধি ৭ শতাংশ৷গোটা বছরের হিসাব বলছে বৃদ্ধি হার ৭.৩ শতাংশ৷যা দেখে স্বভাবতই খুশি ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।


এদিকে জাতীয় আয় মাপার যে-নতুন পদ্ধতি সরকার চালু করেছে, তা কতটা গ্রহণযোগ্য, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের একাংশ।তাদের সন্দেহের কারণ হল অর্থনীতির এগিয়ে চলার অন্যান্য মাপকাঠির সঙ্গে এ দিনের পরিসংখ্যান মানানসই নয়।কারণ বিভিন্ন শিল্প সংস্থার হতাশাজনক আর্থিক ফল, শিল্পোৎপাদনের ধীর গতি এবং ব্যাংকের ঋণ ফেরত না হওয়া নিয়ে দুশ্চিন্তা বাস্তবে ভিন্ন প্রতিফলন দিচ্ছে বলে তাঁদের ধারণা৷নতুন ও পুরনো পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের মধ্যে তুলনা টেনে পরিসংখ্যানে গরমিল-এর অভিযোগ এনেছেন অর্থনীতিবিদরা।নতুন হিসাবে জাতীয় আয় মাপা হয় বাজার দরে উৎপাদনের মূল্য হিসেব করে।আগে তা মাপা হত, উৎপাদনের খরচের ভিত্তিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন