News71.com
 International
 06 Apr 18, 09:17 AM
 152           
 0
 06 Apr 18, 09:17 AM

তুরস্কের ওসমানগাজি বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি।। ৪ অধ্যাপক নিহত

তুরস্কের ওসমানগাজি বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি।। ৪ অধ্যাপক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের ওসমানগাজি বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে তিনজন।আজ বৃহস্পতিবার দেশটির এস্কেসেহির প্রদেশের ওই বিশ্ববিদ্যালয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাসান গোনেন তুরস্কের গণমাধ্যমকে বলেন, হামলাকারী বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।বন্দুকধারী ওই গবেষক গুলি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী একজন ডিন, একজন ফ্যাকাল্টি সেক্রেটারি, একজন অধ্যাপক ও বিভাগের এক সদস্যকে হত্যা করেছেন।


হামলাকারী ওই গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ফ্যাকাল্টিতে বন্দুক নিয়ে প্রবেশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের চার সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেন।ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও মেডিক্যাল কর্মকর্তাকে দেখা যায়। এসময় অন্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সদস্যদের অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেয়া হয়।বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন