News71.com
 International
 05 Apr 18, 11:33 AM
 181           
 0
 05 Apr 18, 11:33 AM

পাকিস্তানের জন্য চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট।

পাকিস্তানের জন্য চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জন্য শীঘ্রই দুটি রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে চীন।জুন মাসেই সেই স্যাটেলাইট লঞ্চ করা হবে।গতকাল বুধবার এমনটাই জানিয়েছে চীনের অ্যাকাডেমি অফ লঞ্চ ভেইকল টেকনোলজি।এই প্রথম আন্তর্জাতিক স্যাটেলাইট নিয়ে উড়বে চীনের Long March-2C রকেট।এর আগে মোটোরোলার ইরিডিয়াম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এই রকেট। ১৯৯৯ তে রকেটটি লঞ্চ করা হয়েছিল।এই রকেটেই মহাকাশে যাবে চীন-ফ্রান্স ওসানোগ্রাফি স্যাটেলাইট।সেটা অবশ্য এবছরের সেপ্টেম্বরে।যা দিয়ে সমুদ্রের হাওয়া ও ঢেউয়ের উপর নজর রাখা যাবে।কিছুদিন আগেই চীনের যুদ্ধবিমান থেকে আ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। পাকিস্তান নেভি ও এয়ারফোর্স যৌথভাবে ওই মিসাইল পরীক্ষা করে।


জানা গেছে, C-802 AK নামে ওই ক্রুজ মিসাইল এয়ারক্রাফট ও জাহাজ দুটি থেকে পরীক্ষা করা হয়েছে। পাকিস্তানের JF-17 থান্ডার এয়ারক্রাফট থেকে প্রথমে ছোঁড়া হয় ওই মিসাইল।এরপর সেই মিসাইল ছোঁড়া হয় পাকিস্তানের এভি শিপ SAIF থেকে।দুটি উৎক্ষেপণই সফল হয়েছে বলে জানা গেছে। মুলত এই পরীক্ষার মাধ্যমে নিজেদের শক্তি পরীক্ষার পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সহযোগিতার বিষয়টি প্রমাণ করতে চাইছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন