
আন্তর্জাতিক ডেস্কঃ জ্যোতিষ শাস্ত্র মেনে ভোটের দিন নির্ধারণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি নাকি জ্যোতিষ শাস্ত্র মেনেই বড় পদক্ষেপ নেয় বলে জানা গেছে।এদিকে আন্তর্জাতিক শ্রম দিবসে ভোটের দিন ঠিক হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো।সংগঠনের নেতৃত্বদের দাবি, শ্রম দিবসের দিন কর্মচারীদের কাজ করিয়ে গোটা শ্রমজীবী সমাজকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা।
জ্যোতিষ শাস্ত্র প্রসঙ্গে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি, দ্বারা প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, শুনছি মুখ্যমন্ত্রী মমতা নাকি জ্যোতিষ শাস্ত্র মেনে ভোটের দিন ঠিক করেছেন। তাই ১ তারিখ উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ-বীরভূম বাদ দিয়ে রাজ্যের সর্বত্র পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রহ-নক্ষত্র মেনে ওইদিন ভোট করলে নিশ্চিত সাফল্য জেনেই হয়তো তিনি তারিখ নির্ধারন করেছেন। পশ্চিমবঙ্গের শ্রমিক-কর্মচারীদের যে অধিকার তা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লঙ্ঘিত হবে। এটা ঠিক নয়।একই সুরে ১ মে ভোটের দিন ঘোষণা নিয়ে প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নগুলো।এ প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো নিয়ম নেই যে মে দিবসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না। মে দিবসে ছুটি, তাহলে পরের দিন হবে।