
আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার এল সেনত্রো অঞ্চলে হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।এতে ভিতরে থাকা চার সেনা সদস্য নিহত হয়।এদিকে বিধ্বস্ত হেলিকপ্টারটির উদ্ধারে নেমেছেন সংশ্লিষ্টরা।তবে, কি কারণে সি/এইচ- ফাইভ/ থ্রি মডেলের অত্যাধুনিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত করা হয়নি।এরই মধ্যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে মার্কিন কর্তৃপক্ষ।