
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের জালালাবাদে মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর অন্তত চার সদস্য নিহত হয়েছে।আজ বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হাসকা মিনা জেলায় আইএস এর একটি আস্তানা লক্ষ্য করে গতকাল মঙ্গলবার দুপুরে এই হামলা চালানো হয়। এতে আইএস-এর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে। এই হামলায় কোনো বেসামরিক লোক বা নিরাপত্তা সদস্য হতাহত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।