News71.com
 International
 04 Apr 18, 09:38 AM
 158           
 0
 04 Apr 18, 09:38 AM

পাকিস্তানে অস্বাভাবিক তাপপ্রবাহ, ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।।

পাকিস্তানে অস্বাভাবিক তাপপ্রবাহ, ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।।


আন্তর্জাতিক ডেস্কঃ ঘরে বাইরে জ্বলছে পাকিস্তান। তীব্র তাপপ্রবাহে পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জানা গেছে,অধিকাংশ এলাকার তাপমাত্রা ৪৫-৪৬ সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। পাকিস্তান আবহাওয়া দপ্তর বা পিএমডি-র প্রধানকে উদ্ধৃত করে সূত্র জানিয়েছে,অস্বাভাবিক আবহাওয়ার শিকার পাকিস্তান। তাপ মাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানী ইসলামাবাদে পরপর দু দিন গত সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে ছিল। শুধু পাকিস্তান নয়,এশিয়ার সাতটি দেশ গত সপ্তাহে গরম আবহাওয়ার রেকর্ড ছুঁয়েছে। গত রবিবার ইসলামাবাদের তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছিল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর,২০০৫ সালে রাজধানীর তাপমাত্রা ৪৬ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছেছিল। ২০১৮ সালের তাপমাত্রা ১২ বছরের সে রেকর্ড ভাঙার কাছাকাছি পর্যায়ে।

এছাড়া,গতকাল মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নুরপুরথাল ও ভাক্কারে তাপমাত্রা প্রায় ৪৫-৪৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। গত সোমবার বেলুচিস্তানের সিবিতে তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এ ব্যাপারে পাক আবহাওয়া দফতরের প্রধান আরো জানান,পাকিস্তানের কোনো কোনো এলাকায় এ তাপপ্রবাহ আপাতত চলবে। এরআগে,কখনও এপ্রিলের শুরুতে এই তাপমাত্রা দেখেনি পাকিস্তান। এপ্রিলের মাঝামাঝি করাচি ও সিন্ধ প্রদেশে সংলগ্ন এলাকায় তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা থাকছে। দক্ষিণ পশ্চিম থেকে শুষ্ক বায়ু প্রবাহের ফলেই তাপমাত্রার এই অস্বাভাবিক পরিবর্তন বলে মনে করছেন আবহওয়াবিদরা। একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ভারতে বলে জানাচ্ছেন তারা। তাপপ্রবাহ শুরু হতে চলেছে ইরাকেও। সেখানে এই সময়ে কোনও বছরই ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকেনা। তবে এবছর তা চাক্ষুষ করেছে তারা। ২০১০ সালে শেষবার এপ্রিলের শুরুতে ৪২ ডিগ্রি তাপমাত্রা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন