News71.com
 International
 04 Apr 18, 02:32 AM
 175           
 0
 04 Apr 18, 02:32 AM

এয়ার ট্রাফিকে গণ্ডগোল,ইউরোপীয় ইউনিয়নের ১৫ হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব।।

এয়ার ট্রাফিকে গণ্ডগোল,ইউরোপীয় ইউনিয়নের ১৫ হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব।।


আন্তর্জাতিক ডেস্কঃ এয়ার ট্রাফিকে গণ্ডগোল দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ১৫ হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব ঘটে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে সমস্যা দূর করে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আবার ফ্লাইট চলাচল শুরু হয়। ইউরোপিয়ান ফ্লাইট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইউরোকন্ট্রোল জানিয়েছে,গতকাল মঙ্গলবার হঠাৎ এনহেন্সড ফ্লো ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে গণ্ডগোল দেখা দেয়। এর ফলে আমাদের নিয়ন্ত্রণে থাকা ১৫ হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব ঘটে। তবে সমস্যা সারিয়ে সন্ধ্যা ৭টায় আবার ফ্লাইট চলাচল শুরু হয়। ইউরোকন্ট্রোল আরো জানিয়েছে,বিগত ২০ বছরের মধ্যে ফ্লাইট বিলম্বে ছাড়ার এটি দ্বিতীয় ঘটনা। ২০০১ সালে প্রথমবার এয়ার ট্রাফিকে গণ্ডগোল থাকার কারণে অনেক ফ্লাইট আটকে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন