News71.com
 International
 04 Apr 18, 12:04 PM
 160           
 0
 04 Apr 18, 12:04 PM

৭৫টি বোয়িং-৭৩৭ ম্যাক্স বিমান কিনছে ভারতীয় জেট এয়ারওয়েজ।।

৭৫টি বোয়িং-৭৩৭ ম্যাক্স বিমান কিনছে ভারতীয় জেট এয়ারওয়েজ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমান প্রস্তুতকারণ প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কাছ থেকে প্রায় ৭৪ হাজার কোটি টাকা মূল্যের ৭৫টি বোয়িং-৭৩৭ ম্যাক্স জেট বিমান কেনার চুক্তি করেছে ভারতের জেট এয়ারওয়েজ।গতকাল মঙ্গলবার রাতে শেয়ার বাজারে এই ঘোষণা দেওয়া হয়। তবে এনিয়ে বোয়িং কোম্পানিকে আনু্ষ্ঠানিক ফরমায়েশ দেওয়া হয়েছে নাকি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা উল্লেখ করা হয়নি।বোয়িং কোম্পানির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হয়নি।


তালিকামূল্য অনুযায়ী এই বিমানগুলোর মূল্য দাঁড়াবে ৮৮০ কোটি মার্কিন ডলার বা ৭৪ হাজার কোটি টাকা।তবে বিমান পরিবহণ কোম্পানিগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে বেশ ডিসকাউন্ট পেয়ে থাকে।গত মাসে ভারতে একটি বিমান প্রদর্শনীতে জেট এয়ার ওয়েজের প্রধান নির্বাহী ভিনয় দুবে বলেছিলেন, জেট এয়ারওয়েজ মার্চের শেষ দিকে আরও ৭৫টি ন্যারোবডি জেট বিমান কেনার চুক্তি করতে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন