
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সীমান্তে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করছে নেপাল।সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা এই তথ্য তুলে ধরেছেন৷তিনি জানিয়েছেন যেখানে প্রতি কিলোমিটারে ভারতের চেকপোস্ট রয়েছেন৷মোতায়েন রয়েছে সেনা৷সেখানে নেপালের অবস্থা শোচনীয়৷নেপালের সেনার দুটি চেকপোস্টের মধ্যে দূরত্ব ২৫ কিলোমিটার৷
তাই ড্রোন দিয়ে নজরদারির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে রাম বাহাদুর থাপা৷গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের ৮২ দফা কর্মসূচি ঘোষণা করেন রাম বাহাদুর৷এই প্রবীণ মাওবাদি নেতা সাংবাদিকদের বলেন, ড্রোন ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ নেপাল-ভারত সীমান্তে টহলের জন্য ড্রোন মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে।তিনি বলেন, চেকপোস্টের দূরত্ব সমস্যা মেটানোর জন্য পর্যাপ্ত জনবল নেই নেপালের। তাই ড্রোন ব্যবহার করবো।প্রসঙ্গত, নেপাল ও ভারতের মধ্যে ১৭,০০০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে।