News71.com
 International
 03 Apr 18, 11:17 AM
 169           
 0
 03 Apr 18, 11:17 AM

তুরস্কের মাটিতে নজিরবিহীনভাবে পরমাণু ঘাঁটি তৈরি করতে চলেছে রাশিয়া।

তুরস্কের মাটিতে নজিরবিহীনভাবে পরমাণু ঘাঁটি তৈরি করতে চলেছে রাশিয়া।


আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রথম পরমাণু ঘাঁটি আকুইয়ু নির্মাণ করে দেবে রাশিয়া।আর এই উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আংকারা।উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ভূমধ্যসাগর উপকূলীয় শহর মারসিনে।আকুইয়ু পরমাণু ঘাঁটিটি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোজাটম নির্মাণ করবে।তুর্কি এই ঘাঁটির চারটি ইউনিট থাকবে।এবং প্রতিটি ইউনিট ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।পরমাণু ঘাঁটি নির্মাণ করতে মোট ব্যয় হবে দুই হাজার কোটি ডলার।এবং সংস্থাটি বছরে আট হাজার ঘণ্টা কাজ করতে পারবে।পরমাণু স্থাপনাটি নির্মাণের বিষয়ে ২০১০ সালে রাশিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি হয়েছিল।

প্রাথমিকভাবে দুটি ইউনিটের কাজ শেষ করা হবে যা থেকে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।পরবর্তীতে বাকি দুটি ইউনিটের কাজ শেষ করা হবে।ঘাঁটিটি পুরোপুরি চালু হলে সেখান থেকে সাড়ে তিন হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা তুরস্কের মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ১০ ভাগ। এই পরিমাণ বিদ্যুৎ লাগে শুধু ইস্তাম্বুল শহরেই।পরমাণু এই ঘাঁটি চালু করার জন্য প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছে ২০২৩ সাল।এবং পূর্ণ মাত্রায় চালু হবে ২০২৫ সালে।ঘাঁটিটি নির্মাণের জন্য পুরোপুরি কাজ শুরু হলে ১০ হাজার লোক নিয়োগ হবে আর বিদ্যুৎ উৎপাদন শুরু হলে সেখানে সাড়ে তিন হাজার ব্যক্তি চাকরির সুযোগ পাবে।এই ঘাঁটি কাজ করার জন্য তুরস্কের ২৪৮ জন ছাত্রকে রাশিয়ায় লেখাপড়া করানো হয়েছে।এর মধ্যে গত মাসে ৩৫ জন ছাত্র গ্রাজুয়েট হয়েছে যাদের লেখাপড়া শেষ করতে সময় লেগেছে সাড়ে ছয় বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন