News71.com
 International
 02 Apr 18, 08:27 AM
 177           
 0
 02 Apr 18, 08:27 AM

বর্তমান সময়েই মিয়ানমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি ।। অং সান সু চি

বর্তমান সময়েই মিয়ানমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি ।। অং সান সু চি


আন্তর্জাতিক ডেস্কঃ সরাসরি রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ না করলেও মিয়ানমার সরকার বর্তমান সময়ে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখে রয়েছে,আজ সোমবার এক ভাষণে এই মন্তব্য করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি।কেবল রাখাইন রাজ্যই নয়, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি রাজ্যের সর্বস্তরের জনগণের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।


অং সান সু চি বলেন, আমাদের সরকার মনে করে শান্তি প্রতিষ্ঠায় দেশবাসীর মধ্যে দৃঢ় ঐক্যের প্রয়োজন।এই মুহূর্তে আমাদের দেশের জন্য শান্তি ও স্থিতিশীলতা সব থেকে বেশি জরুরি।শুধু রাখাইন রাজ্য নয়, সবখানেই আমাদের শান্তি বজায় রাখতে কাজ করতে হবে, তবেই উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন