News71.com
 International
 02 Apr 18, 12:09 PM
 171           
 0
 02 Apr 18, 12:09 PM

লোকালয়ে নয় প্রশান্ত মহাসাগরে পড়েছে অকেজো হয়ে পড়া চীনের মহাকাশ স্টেশন।

লোকালয়ে নয় প্রশান্ত মহাসাগরে পড়েছে অকেজো হয়ে পড়া চীনের মহাকাশ স্টেশন।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরে পড়েছে অকেজো হয়ে পড়া চীনা মহাকাশ স্টেশন টিয়াংগং-১ এর ধ্বংসাবশেষ।গ্রিনিচ মান সময় ২ এপ্রিল আজ সোমবার রাত ১২টা ১৫ মিনিটে মহাকাশ স্টেশনটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।তবে পানিতে পড়ার আগে এর অধিকাংশ অংশই পুড়ে গেছে।এর আগে টিয়াংগং পৃথিবীর ভূপৃষ্ঠে আছড়ে পড়বে বলে জানানো হলেও কোথায় পড়বে তা নিশ্চিত করতে পারছিল না কেউ।এই মহাকাশ গবেষণা স্টেশনটি চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অন্যতম প্রধান অংশ ছিল।চীনের লক্ষ্য হচ্ছে ২০২২ সাল নাগাদ তারা মানুষের বসবাসের উপযোগী একটি মহাকাশ কেন্দ্র মহাশূন্যে পাঠাতে চায়।টিয়াংগং-১ ছিল তারই পূর্ব প্রস্তুতি।মার্কিন সেনাবাহিনীও মহাকাশ যানটির পৃথিবীতে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে।বিষয়টি নিয়ে দেশটির জয়েন্ট ফোর্স স্পেস কম্পোনেন্ট কমান্ড একটি বিবৃতিও দিয়েছে।


প্রসঙ্গত, ২০১১ সালে তিয়ানগং-১ নামের যানটি উৎক্ষেপণ করেছিল চীন।এর কয়েকবছর পর ৮ হাজার কেজি ওজনের স্টেশনটি বিকল হয়ে যায়।পরে একে পরিত্যক্ত ঘোষণা করে চীন।তখন থেকেই এটি মহাকাশে ভাসমান অবস্থায় ছুটে বেড়াচ্ছে।প্রায় সাত বছর পর এটি এখন ধ্বংস হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথে এটিতে আগুন ধরে যাবে।কিছু ধ্বংসাবশেষ মাটিতে এসে পড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন