News71.com
 International
 02 Apr 18, 12:06 PM
 197           
 0
 02 Apr 18, 12:06 PM

কাশ্মিরে ভারতীয় বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে নিহত ২১

কাশ্মিরে ভারতীয় বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে নিহত ২১

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত অধিকৃত কাশ্মিরের নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।নিহতদের মধ্যে ১২ জন কাশ্মিরের স্বাধীনতাকামী বিদ্রোহী।৪জন ভারতীয় বাহিনীর সদস্য।বাকি ৫ জন বেসামরিক নাগরিক।এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।গত শনিবার রাতে অনন্তনাগের একটি ও সোফিয়ান জেলার দুইটি লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করে ভারতীয় বাহিনী।তবে সোফিয়ানের একটি অভিযানে নিরাপত্তা বাহিনীকে গতকাল রবিবার দিনভর বেগ পোহাতে হয়।শনিবারের অভিযানে সোফিয়ান জেলার দ্রাগাদ গ্রামে নিহত হয় ৯ জন।অপর দিকে ২ জন নিহত হয় অনন্তনাগের দয়ালগামের অভিযানে।সোফিয়ানের কাচদোরা এলাকায় বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় বাহিনী।সেখানে ১৫ ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিন বিদ্রোহী, এক সেনাসদস্য এবং চার বেসামরিক নাগরিক নিহত হন।

গতকাল রবিবার রাতে কাশ্মিরের শীর্ষ পুলিশ কর্মকর্তা এসপি বৈদ্য টুইটারে দাবি করেন, অনন্তনাগের দয়ালগ্রামে নিহত ব্যক্তিকে আত্মসমর্পণ করাতে তার পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশও চেষ্টা চালায়।তবে তা ব্যর্থ হয়।ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।সোফিয়ানের দ্রাগাদ গ্রামের অভিযানে এক কমান্ডারসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এদিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহতের ঘটনায় কাশ্মিরজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ।বিশেষ করে দক্ষিণ কাশ্মিরে বিক্ষোভের তীব্রতা পরিলক্ষিত হচ্ছে।এসব বিক্ষোভ থেকে পাথর ছুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের পাল্টা জবাব দেওয়া হচ্ছে।উদ্ভূত পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যেন বিক্ষোভের ডাক দিতে না পারে সেজন্য রবিবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।শ্রীনগর ও বানিহালের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।বিক্ষোভ ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন