News71.com
 International
 01 Apr 18, 11:15 AM
 172           
 0
 01 Apr 18, 11:15 AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লেন বিধ্বস্ত।।নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লেন বিধ্বস্ত।।নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা পাওলায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।এসময় প্লেনটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি ভবনের উপর পড়ায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় সময় গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঘটা এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।ভ্যানস এয়ারক্র্যাফট আরভি৬এ মডেলের প্লেনটিতে আরোহী ছিলেন মোট দুইজন।দুই আসনের প্লেনটিতে একটি ইঞ্জিন রয়েছে।স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, এ ঘটনায় প্লেনের দুই আরোহীর নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন