
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে প্রাইভেট কারের ধাক্কায় একটি ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা রয়েছে।ভারতের স্থানীয় সময় গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরের একটি বাস স্টেশনের কাছের তিন তলা ওই ভবনটিকে একটি প্রাইভেটকার স্বজোরে ধাক্কা দিলে তা ধসে পড়ে।দুর্বল ওই ভবনটিতে প্রাইভেটকারটি আঘাত করবার কয়েক সেকেন্ডের মধ্যে তা হুডমুড করে ভেঙে পড়ে।এমএস হোটেল নামের ওই ভবনটি কয়েক দশকের পুরনো।রাজ্যের অন্যতম ব্যস্ত বাস স্টেশন সারওয়াতের কাছে ভবনটি অবস্থিত।দুর্ঘটনার সময় আশেপাশে হোটেল, হকার ও দোকানপাট ছিল।ওই হোটেলটিতে অনেক শিক্ষার্থী থাকতেন।
ডিভিশনাল কমিশনার সঞ্জয় দুবে জানান, নিহত ১০ জনের মধ্যে ৩ জন নারী।ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়ে আছেন ২০ জনেরও বেশি মানুষ।উদ্ধার হওয়া আহতদের এমওয়াই হাসপাতালে ভর্তি করা হয়েছে।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভবন ধসে বেঁচে যাওয়া সবার দ্রুত সুস্থতা কামনা করছি