News71.com
 International
 01 Apr 18, 10:37 AM
 161           
 0
 01 Apr 18, 10:37 AM

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত।।

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দুটি কেয়ার ফ্লাইটে দ্রুত রয়াল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়,ভাড়ায় চালিত দুটি গাড়ি করে যাত্রা করেছিলেন তারা। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে বেশ কয়েকবার উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে দুর্ঘটনাকবলিত গাড়িটির চালকের আসনে থাকা তাদেরই সহযাত্রী সাইফুল ইসলাম দিনারসহ যাত্রীর আসনে থাকে সাদেকা কামাল নিপা ও মাইশা কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বাকিরা গুরুতর আহত অবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন। তবে গাড়িটির দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। চালকসহ সাতজনকে বহনকারী গাড়িটি জাবিরু থেকে কোয়িন্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন