
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে চার জঙ্গি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ শনিবার দেশটির প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ জামান এ কথা বলেন। তিনি আরও বলেন,আঙ্কাবুত সাই (কাল মাকড়সা) নামের জঙ্গি বিরোধী অভিযানটি গতকাল শুক্রবার রাতে শুরু হয়েছে। এই অভিযানে কয়েকটি গ্রামকে তালেবান জঙ্গিমুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তালেবান জঙ্গিদের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।