News71.com
 International
 31 Mar 18, 01:42 AM
 178           
 0
 31 Mar 18, 01:42 AM

গাজা সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গভীর উদ্বেগ

গাজা সহিংসতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গভীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা ভূখন্ড ইসরাইলি ও ফিলিস্তিনীদের মধ্যে আবারো সংঘাত-সংঘর্ষ বেড়ে যাওয়ায় গতকাল শুক্রবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।এক মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য জাতিসংঘ প্রস্তুত বলেও জানিয়েছেন।গাজা পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করতে কুয়েতের অনুরোধে জরুরি বৈঠকটি ডাকা হয়।

২০১৪ সালে গাজা সংঘর্ষের পর একদিনে এই প্রথম সবচেয়ে বেশি লোক নিহত হল।সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব টায়ে ব্রুক জেরিহুন বলেন, আগামী দিনগুলোতে গাজা পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।ভোররাতে জরুরি বৈঠক ডাকায় ইসরাইলি কর্মকর্তারা উপস্থিত হতে না পারায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র হতাশা ব্যক্ত করেছে। শীর্ষ কূটনীতিকরা তাদের স্থলে ডেপুটিদের পাঠিয়েছেন।মার্কিন কূটনীতিক বলেন, সব পক্ষের জন্য নিরপেক্ষ হওয়া নিরাপত্তা পরিষদের জন্য জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন