News71.com
 International
 31 Mar 18, 12:00 PM
 220           
 0
 31 Mar 18, 12:00 PM

লিবিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ৮।।

লিবিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ৮।।

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় পূর্বাঞ্চলে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত বেসামরিক নাগরিকসহ আটজন নিহত হয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাজধানী শহর ত্রিপোলি থেকে ৮৪০ কিলোমিটার দূরে আজদাবিয়া শহরে নিরাপত্তা বাহিনীর এক ব্যারিকেডের কাছে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জেনারেল ফাউজি অল-মনসুরি জানান,দেশের প্রভাবশালী খলিফা হাফতারের অনুগত নিরাপত্তা বাহিনীর ব্যারিকেডের কাছেই আত্মঘাতী বিস্ফোরণট ঘটানো হয়। এদিকে এ হামলার দায় কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে। প্রসঙ্গত,চলতি মাসের শুরুতেও আজদাবিয়ায় একই ধরনের আত্মঘাতী বিস্ফোরণ ঘটনায় দায় স্বীকার করে আইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন