News71.com
 International
 30 Mar 18, 07:08 AM
 162           
 0
 30 Mar 18, 07:08 AM

যুক্তরাষ্ট্রের আকাশে ফের দেখা মিলল এলিয়নদের ব্যবহার্য ভিন গ্রহের যান  

যুক্তরাষ্ট্রের আকাশে ফের দেখা মিলল এলিয়নদের ব্যবহার্য ভিন গ্রহের যান   

আন্তর্জাতিক ডেস্কঃ ফের একবার যুক্তরাষ্ট্রের আকাশে দেখতে পাওয়া গেল ভিন গ্রহের যানের। সম্প্রতি এমনই দু’টি ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বর্ডারের কাছে। খবর অনুযায়ী, দু’জন পাইলটই অদ্ভুত কোনও জিনিস দেখেছেন,খুব সম্ভবত সেটি ছিল কোন ইউএফও। দু’জন পাইলট এবং মেক্সিকার আলবিকুয়ারকিউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের কিছু কথোপকথনের একটি অডিও পাওয়া গিয়েছে,যার সূত্র ধরে কিছুটা আন্দাজ করা হয়েছে,যে সেটি একটি ইউএফও। ঘটনার সূত্রপাত গত শনিবার সকালে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পাইলট মাটি থেকে ৩৭,০০০ ফুট ওপরে একটি বিমান চালাচ্ছিলেন বলে জানা গেছে। হঠাৎই মাঝ আকাশে কিছু একটা দেখতে পান তিনি। তার কাছে মনে হয়,অন্য কোনও একটা বিমান তার বিমানকে ছাড়িয়ে চলে গেলো। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে জানতে চান,অন্য কোনও বিমান সেই রুটে রয়েছে কিনা। কন্ট্রোল রুম জানায়,সেখানে কিছু নেই।

প্রায় একই সময়ে,অপর এক পাইলটও একই কথা জানতে চান কন্ট্রোল রুমে। জানা গেছে,মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই দু’জন পাইলট একই ভাবে কোনও অদ্ভুত জিনিসের দেখা পেয়েছিলেন। আরও জানা গেছে,সেটা দেখতে অনেকটা প্লেনের মতোই ছিল। তবে ইউএফও নাকি অন্য কিছু,সেটা এখনও জানা যায়নি। প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএফও দেখা কোনও নতুন ঘটনা নয়। এর আগেও অনেকেই ভিন গ্রহের আকাশযান দেখেছেন বলে দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন