News71.com
 International
 30 Mar 18, 04:32 AM
 159           
 0
 30 Mar 18, 04:32 AM

গাজায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি কৃষক নিহত।।

গাজায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি কৃষক নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের একদিন আগে এ হামলা চালানো হলো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান,গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কাছে ইসরাইলি বাহিনীর কামানের গোলার আঘাতে এক কৃষক নিহত ও অপর আরেকজন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়,২৭ বছর বয়সী নিহত ওই কৃষকের নাম ওমর সামৌর। প্রত্যক্ষদর্শীরা জানান,হামলার শিকার হওয়ার সময় তিনি সীমান্তের কাছে তার জমিতে ছিলেন। তবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। আগামী মে মাসে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস উদ্বোধনের ঘোষণার প্রতিবাদে ছয় সপ্তাহের ব্যাপক বিক্ষোভ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন